সিলেটের উপজেলায় থানা পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মানবপাচার চক্রের এক সদস্যসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী ছাড়াও মাদক ও ধর্ষণ মামলার একাধিক আসামি রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মানবপাচারের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার হাজিপুর বাজার এলাকায় অভিযান চালায় প্রতাপপুর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় মানবপাচার চক্রের সক্রিয় সদস্য আল আমিন আহমেদসহ ১০ জনকে আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা গেছে।
এদিকে, একই রাতে পৃথক অভিযান পরিচালনা করে । অভিযানে মাদক, ধর্ষণ ও বিভিন্ন অপরাধমূলক মামলার আরও ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সীমান্ত এলাকায় মানবপাচার ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও বিজিবির অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।

No comments:
Post a Comment